কবির আহমেদ আনসারী স্মৃতি পরিষদ গঠন

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২২:১৪
গত ২৭ নভেম্বর ৬/৩ সেগুন বাগিচার বাড়িতে কবির আহমেদ আনসারী স্মৃতি পরিষদ গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন মোঃ নুরুজ্জামান। আলোচনায় অংশ নেন মোঃ মাজেদুল হক, মোঃ মনিরুল ইসলাম, ড. একেএম রিয়াজুল হাসান বশিরুল হক সিনহা, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ নুরুজ্জামানকে আহবায়ক, গোলাম শাহরিয়ার বাদলকে যুগ্ম আহবায়ক ও মোঃ মনিরুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি