বহদ্দারহাট ফ্লাইওভার দুর্ঘটনা

বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করুন

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২২:৩৮
যুক্তরাষ্ট্রে চিকিত্সাধীন সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদল বহদ্দারহাটের মর্মান্তিক ঘটনায় হতাহতের জন্য গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, এর আগেও ফ্লাইওভারের আরেকটি গার্ডার পরে গেলে বিষয়টি নিয়ে আমি বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ ব্যক্ত করি এবং অভিজ্ঞ বিশেষজ্ঞ নিয়ে তদন্ত কমিটি গঠন করে ফ্লাইওভারের নির্মাণ শৈলী ও কারিগরি বাস্তবতার যথার্থরূপে নির্ণয় দাবি করি। এ বিষয়ে কোন রকম পদক্ষেপ না নেয়ায় পুনরায় দুর্ঘটনা ঘটল। তিনি অনতিবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে এই দুর্ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবার বিচার ও হতাহতদের যথার্থ ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।