গৌরনদীতে ভূমি বিষয়ক সভা

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২০:১০
দক্ষিণাঞ্চলের উপকূলীয় হতদরিদ্র মানুষের দারিদ্র্য বিমোচন, অধিকার আদায়, জনগণের ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলা পাবলিক পলিসি ফোরামের সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী এ্যাডভোকেসি সভা সমপ্রতি অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা স্পিড ট্রাস্ট এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় ও প্রোমোটিং ডেমোক্র্যাটিক ইন্সটিটিউশনস্ এ্যান্ড প্রাকটিসেস (প্রদীপ)’র উদ্যোগে উপজেলার কারিতাস হল রুমে এ্যাডভোকেসি সভা ইউপিপিএফের আহবায়ক পিটার এস রত্নের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল উদ্দিন, বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির।