গলাচিপায় সাংকেতিক যন্ত্রপাতি বিতরণ

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২০:১২
গলাচিপায় জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন (এওত) এর সহযোগিতায় সমপ্রতি উপজেলা পরিষদ মিলনায়তনে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার ৫টি ইউনিয়নের স্বেচ্ছাসেবকদের মাঝে সাংকেতিক যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডা.পূর্ণিমা ডরিস চট্টোপাধ্যায় দত্ত প্রিন্সিপাল এডভাইজার, কোস্টাল লাইভলিহুডস্ এডাপটেশন প্রজেক্ট (CLAP) জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন (‰IZ) ঢাকা। বক্তব্য রাখেন একেএম হারুন অল রশিদ চেয়ারম্যান এডিএমডি, ইকরাম ইলাহি চৌধুরী পরিচালক (অপঃ) সিপিপি, রঞ্জন কুমার মিত্র পরিচালক গণস্বাস্থ্য কেন্দ্র, মো.আ.রশিদ উপ-পরিচালক সিপিপি, মো.রফিকুল ইসলাম প্রকল্প সমম্বয়কারী কোস্টাল লাইভলিহুডস এডাপটেশন প্রজেক্ট (CLAP), মো.ছাবের হোসেন তালুকদার উপজেলা টিম লিডার গলাচিপা, আ.বারেক উপজেলা ডেপুটি টিম লিডার গলাচিপা প্রমুখ। সিপিপি’র ৫৭টি ইউনিটের মধ্যে ম্যাগা ফোন, রেডিও, টর্চ লাইট, রেইন কোর্ট, সিপিপি ভেস্ট বিতরণ করা হয়।