বেতাগীতে স্বেচ্ছাসেবী সংস্থা ব্র্যাকের উদ্যোগে অতি দরিদ্রদের জন্য মানবাধিকার ও আইন সচেনতা বিষয়ক মতবিনিময় সভা সোমবার ১১টায় উপজেলার বিবিচিনি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান, ব্র্যাকের সিনিয়র প্রশিক্ষক শম্ভুনাথ মণ্ডল, স্ট্যাফলইয়ার নাসিরউদ্দিন, ফিল্ড অফিসার ইদ্রিস আলী, প্রেসক্লাব সম্পাদক সাইদুল ইসলাম মন্টু, ইউপি সদস্য আঃ বারি বারেক মুন্সী, এমাদুল হক,মজিবর রহমান ও এ.এইচ রাসেল প্রমুখ ।
