জাতিসংঘ মহাসচিব বান কি মুন বুধবার বলেছেন, মালির উত্তরাঞ্চলে সামরিক হস্তক্ষেপ মানবিক ও মানবাধিকার প্রশ্নে বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারে। বর্তমানে এ অঞ্চল ইসলামপন্থি জঙ্গিদের নিয়ন্ত্রণে রয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে প্রেরিত এক প্রতিবেদনে বান বলেন, প্রস্তাবিত বাহিনীর ব্যাপারে মৌলিক প্রশ্ন রয়েছে। আফ্রিকান দেশগুলো চায় জাতিসংঘ বাহিনী সেখানে ফিরে আসুক। রাজধানী বামাকোতে সামরিক অভ্যুত্থানের পর মার্চ মাসে তুয়ারেগ বিদ্রোহী ও আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামপন্থীরা উত্তরাঞ্চল দখল করে নেয়।
