চাঁদপুর ছাত্রলীগের স্বাগত র্যালি

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২১:০২
চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি হওয়ায় জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ মোতালেব ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান তৃপ্তিকে স্বাগত জানিয়ে হাজীগঞ্জ শহর ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বৃহস্পতিবার আনন্দ র্যালি বের হয়। এ সময় র্যালিটি শহর ছাত্রলীগ নেতা মেহেদী হাছান রাব্বীর নেতৃত্বে উপস্থিত ছিলেন, মোঃ ওমর ফারুক, মোঃ শরীফ মোল্লা, মোঃ আব্দুল কাদের সবুজ প্রমুখ।