তৃতীয় প্রান্তিকে রবির রাজস্ব আয় হাজার কোটি টাকা

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২১:৩৮
মোবাইল ফোন অপারেটর রবি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক হিসাব প্রকাশ করেছে। এতে তাদের রাজস্ব আয় দেখানো হয়েছে ১ হাজার ১৪ কোটি ৬০ লাখ টাকা। রবি’র করপোরেট অফিসে বৃহস্পতিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ২০১১ সালের একই সময়ের তুলনায় রাজস্ব আয় বেড়েছে শতকরা ২৯.৭ ভাগ। সাংবাদিক সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাইকেল ক্যুনার, চিফ মার্কেটিং অফিসার প্রদীপ শ্রীভাস্তাব, প্রধান মানব সম্পদ উন্নয়ন কর্মকর্তা মতিউল ইসলাম নওশাদসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।