বরিশাল কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে বন্দিদের নিয়ে মাদক বিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানকার ৭শ বন্দিকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস, এম, আজিয়র রহমান। সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিকের সভাপতিত্বে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার মোঃ সালেহ আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এ এ এম হাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, কোতয়ালী মডেল থানার সহকারী কমিশনার মোহাম্মদ রাসেল, নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী প্রমুখ।