নোয়াখালীর ৬টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৭:৪৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ৬টি আসনে আওয়ামী লীগ থেকে নতুন কোন দলীয় প্রার্থী মনোনয়ন পাননি। সব কয়টি আসনে দলীয় এমপিদের মনোনয়ন দেওয়া হয়েছে। 

এবার মনোনয়নপ্রাপ্তরা হলেন, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি একাংশ) জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিল্পপতি এএইচএম ইব্রাহিম, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি একাংশ) বেঙ্গল গ্রুপ ও আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) বেগমগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিল্পপতি মামুনুর রশিদ কিরণ, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর)  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরী , নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জেলা আওয়ামী লীগের সদস্য আয়েশা ফেরদাউস।

এদিকে জেলার এমপিরা দলীয় মনোনয়ন পাওয়ায় তাদের স্ব-স্বএলাকায় নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে।

ইত্তেফাক/নূহু