গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০১ ডিসেম্বর ২০১২, ২০:০৭
দল নির্বাচন বা দল গঠনের জন্য বিশ্বের অনেক দেশেই খেলার আগে বাছাই প্রতিযোগিতা বা ট্রায়ালের আয়োজন করা হয়। আর ফুটবলের ক্ষেত্রে সম্প্রতি এ ধরনেরই একটি ট্রায়ালের আয়োজন করে রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে ব্রাজিলের ফুটবল ক্লাব পেনেইরিনহা জিলেট। সম্প্রতি দেশটির বিভিন্ন স্থানে প্রায় দুই মাসের বেশি সময় ধরে ৫,১১৯ জন ক্ষুদে ফুটবলারের ট্রায়াল নিয়ে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল ট্রায়ালের রেকর্ড গড়ে এই ক্লাবটি। যদিও রেকর্ডের অংশ হিসেবে গিনেজ কর্তৃপক্ষ শুধুমাত্র রিও গ্রান্ডে ডো সুল শহরে ট্রায়ালে আসা ১০ থেকে ১২ বছর বয়সী ফুটবলারদেরই বিবেচনা করেছে। মূলত এভাবে প্রতিটি পজিশনের জন্য ফুটবলার নির্বাচন এবং তাদেরকে ইউরোপের পছন্দসই ফুটবল স্কুলে ট্রেনিং দেওয়ার মাধ্যমে একটি শক্তিশালী দল গঠনের লক্ষ্যেই ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এই ট্রায়ালের আয়োজন করে পেনেইরিনহা জিলেট।