নলছিটিতে সড়ক দুর্ঘটনায় পিতা পুত্র নিহত

আপডেট : ০১ ডিসেম্বর ২০১২, ২১:০৫
ঝালকাঠির নলছিটিতে যাত্রীবাহী বাস চাপায় পিতা ও পুত্র নিহত হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নলছিটি থানার ওসি এ জেড এম মাসুদুজ্জামান জানান, বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস দপদপিয়ার জিরো পয়েন্ট এলাকায় বাবা ও ছেলেসহ তিন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু জিয়াদ খান অপির (৪) মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় পিতা জসিম খান ও নুরু খান নামে অপর এক ব্যক্তিকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে জসিম খানের মৃত্যু হয়। হতাহতদের বাড়ি উপজেলার দক্ষিণ তিমিরকাঠি গ্রামে।