নরসিংদীতে ক্যান্সার নির্ণয় গ্রন্থের মোড়ক উন্মোচন

আপডেট : ০১ ডিসেম্বর ২০১২, ২১:০৫
বিশ্ব্বম্ভর চক্রবর্তী প্রণীত ইংরেজি ভাষাভ্যন্তরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার নির্ণয় গ্রন্থের প্রকাশনা ও মোড়ক উন্মোচন শুক্রবার নরসিংদী পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সেন্টার ফর হাইয়ার এডুকেশন এন্ড রিসার্চ বাংলাদেশ প্রাক্তন প্রধান, ভাষা বিজ্ঞান বিভাগ, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যারয়ের অধ্যাপক ড. সফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি ছিলেন। নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মোদাসসের আলী। লেখকের উদ্দেশ্যে সম্মাননাপত্র পাঠ করেন মোতাহার হোসেন মনি। বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক নাট্যকার মো. জালাল উদ্দিন। বাংলাভিশনের উপদেষ্টা ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) সাবেক মহাপরিচালক ড. আব্দুল হাই সিদ্দিক, ইংরেজি ভাষাভ্যন্তরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার বইয়ের লেখক বিশ্বম্ভর চক্রবর্তী। আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এএইচএম আবুয়াল মৃধা, ন্যাশনাল কলেজ অব এডুকেশন, নরসিংদীর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবু তাহের বেলার, কবি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক নূরজাহান বেগম প্রমুখ। প্রয়াত লেখক অধ্যাপক শাহ হালীমুজ্জামানের স্মরণে অনুষ্ঠানে একমিনিট দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ভাইবোন শিল্পীগোষ্ঠী নরসিংদীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।