বোনের মৃত্যুতে প্যারোলে গোলাম আযম

আপডেট : ০১ ডিসেম্বর ২০১২, ২১:৪৭
ছোট বোনের মৃত্যতে গতকাল শনিবার তিন ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পান যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের সম্মুখীন গোলাম আযম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জামায়াতের সাবেক আমিরের সাময়িক মুক্তির এই আদেশ দেয়। গোলাম আযমের ছোট বোন জান্নাত আরা শনিবার সকালে মগবাজারে তার বাড়িতে মারা যান। তার বয়স হয়েছিল ৭০ বছর। গোলাম আযমকে গতকাল রাতেই হাসপাতালের প্রিজন ওয়ার্ডে ফিরিয়ে নেয়া হয়। গোলাম আযম বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিজন ওয়ার্ডে রয়েছেন। গত ১১ জানুয়ারি গ্রেফতারে পর থেকে সেখানেই রয়েছেন তিনি।