ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ভূঞাপুরে স্কুলের ছাত্রীদের ইভটিজিং করার দায়ে শনিবার দুপুরে দুই বখাটেকে জরিমানা, অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম হোসেন। দণ্ডপ্রাপ্তরা হলো রাসেল পারভেজ ও রাশেদ হাসান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম হোসেন জানান, দণ্ডিত ওই দুই যুবক স্কুলের ছাত্রীদের ইভটিজিং করতো। এ ঘটনায় রাসেলকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড ও রাশেদকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
