সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
ময়মনসিংহ থেকে নিখোঁজের তিন দিন পর শুক্রবার রাতে সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে এক কলেজ ছাত্রীকে (১৯)। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. জাফর আহম্মদ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল স্থানীয় কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী নিখোঁজ হয়। এ ঘটনায় তার মা ঘপুনিয়া থানায় সাধারণ ডাইরি করেন। এরপর ওই জিডির সূত্র ধরে থানার এসআই তানভির আহম্মদ অভিযান চালিয়ে তাকে উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত ওই যুবককে গ্রেফতার করে। তাদেরকে শনিবার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
