প্র জ ন্মে র বা ণী

আপডেট : ০২ ডিসেম্বর ২০১২, ১৯:৩৪
‘সবসময়ই ভালো কিছু শেখার চেষ্টা করা উচিত, তা কখনও বিফলে যায় না।’ ]সফোক্লিস খ্রিস্টপূর্ব ৪৯৫ – খ্রিস্টপূর্ব ৪০৬ সফোক্লিস সবচেয়ে প্রাচীন বিখ্যাত তিনজন গ্রিক নাট্যকারদের একজন। অন্য দুইজন হলেন এসকাইলাস এবং ইউরিপিডিস। ‘একজন ভ্রমণবিদ চলার পথে যা দেখে তাই তার পাওয়া, কিন্তু একজন পর্যটক তাই দেখে যা সে দেখতে আসে।’ গিলবার্ট কে চেস্টারটন ১৮৭৪- ১৯৩৬ একজন ইংলিশ লেখক, দার্শনিক এবং কবি। তিনি ফিকশন নিয়ে লেখার জন্য বিখ্যাত। তার লেখার জন্য টাইমস পত্রিকায় অনেকবার স্থান পেয়েছিলেন তিনি। তিনি ভ্রমণ করতে খুব ভালোবাসতেন। ‘ভ্রমণ সবসময়ই আমার কাছে আনন্দের, যা আমাকে সঙ্গ দেয়, অনুপ্রেরণা জোগায়।‘ হেডি লেমার ১৯১৩-২০০০ হেডি লেমার একজন মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী। তিনি অস্ট্রিয়ার ভিয়েনাতে জন্মগ্রহণ করেন। তিনি প্রাথমিক প্রযুক্তিক প্রসারিত বর্ণালি যোগাযোগের জন্য একটি কৌশল আবিষ্কারের ঘটনায় সম্পৃক্ত ছিলেন।