সেনবাগে ছাত্রলীগ নেতা শোভন গ্রেফতার

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ২১:৫১

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

দলীয় বিরোধের মামলায় সেনবাগ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম শোভনকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। তাকে শনিবার নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ওসি মিজানুর রহমান জানান, তার বিরুদ্ধে একটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। মামলাটি সেনবাগ সরকারি কলেজের দলীয় বিরোধের মামলা।