রাজশাহীতে ইয়াবাসহ গ্রেফতার তিন

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ২১:৫১

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী মহানগর ডিবি (গোয়েন্দা) পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের সেকেন্ড অফিসার এসআই হাসান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর ডিবি পুলিশের একটি টিম নগরীতে অভিযান চালায়। এ সময় জাহিদ হাসান, সুমন আহাম্মেদ ও মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ওই ইয়াবা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন যাবত্ রাজশাহী মহানগরীতে ইয়াবা ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে রাজপাড়া থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।