চট্টগ্রামের সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে আগামী মঙ্গলবার ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ৪ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি ফরম বিতরণ করা হবে। ৫ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে ফরম জমা দিতে হবে। নতুন বছরের জন্য পঞ্চম ও ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম মহানগরীতে সরকারি মাধ্যমিক স্কুলের মধ্যে রয়েছে কলেজিয়েট স্কুল, ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি মুসলিম হাইস্কুল, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়। এই ৯টি স্কুলের মধ্যে ২০০৯ সালে নিচের ৫টি স্কুলে নতুন করে ডাবল শিফট চালু করা হয়েছে। শিক্ষার্থীদের ভর্তির চাপ কমানোর জন্য এসব স্কুলে ডাবল শিফট চালু করা হলেও নতুন পদ সৃষ্টি করে শিক্ষক নিয়োগ দেয়া হয়নি।
