এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ -- দুলু

আপডেট : ০২ ডিসেম্বর ২০১২, ২০:৫০
বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও নাটোর জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমান সরকারকে এ দেশের মানুষ আর একটি দিনের জন্য ক্ষমতায় দেখতে চায় না। এটা বুঝতে পেরেই সরকার একদলীয় নীল নকশার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকতে চায়। শনিবার সকালে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ৯ ডিসেম্বর অবরোধ কর্মসূচি সফল করার লক্ষ্যে নাটোর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন ছবি, সাধারণ সম্পাদক আমিনুল হক, সহ-সভাপতি রহিম নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক কাজী শাহ আলম, শহর বিএনপির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর, নাটোর পৌরসভার মেয়র শেখ এমদাদুল হক আল মামুন প্রমুখ।