প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পূবালী ব্যাংকের ২ কোটি টাকা প্রদান

আপডেট : ০২ ডিসেম্বর ২০১২, ২১:৩১
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই কোটি টাকা দিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড। আশুলিয়ার নিশ্চিন্তপুরে গার্মেন্টসে অগ্নিকাণ্ডে এবং চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে নিহতদের পরিবার ও আহতদের সাহায্যার্থে পূবালী ব্যাংক লিমিটেডের পক্ষে ব্যাংকের চেয়ারম্যান ও সংসদ সদস্য (সিলেট-৫) হাফিজ আহমদ মজুমদার সম্প্রতি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য প্রধানমন্ত্রীর নিকট ২ কোটি টাকার চেক প্রদান করেন।