হোসেন আলী
বগুড়ার কাহালু ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ হোসেন আলীকে রবিবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি হূদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ২ পুত্র এক কন্যা রেখে গেছেন।
আব্দুল লতিফ
নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচার ইউনিয়নের পিবিনগর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ (৮৬) বার্ধক্যজনিত কারণে রবিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
