বাংলাদেশ দলিল লেখক সমিতির উদ্যোগে প্রত্যেক জেলার নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সমন্বয়ে পরামর্শ সভা গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব নূর আলম ভুঁইয়া। সাধারণ সম্পাদক জোবায়ের আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রেজা। বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ফরিদুল ইসলাম বাহাদুর, খোরশেদ আলম বাবুল, প্রদীপ পাল নিতাই, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুর রহমান, এম মুক্তার আহমেদ, সিদ্দিকুর রহমান, মুহিদুল হক, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন খন্দকার ও নাসির উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক হাজী আলী আকবর প্রমুখ ?
সংগঠনের সভাপতি আলহাজ্ব নুর আলম ভুঁইয়া সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জনগণের পাশে থেকে সেবা করার জন্য বাংলাদেশের সকল দলিল লেখকদেরকে আহ্বান জানান ? অনুষ্ঠানে দলিল লেখকগণ বর্তমান সরকারের কাছে দলিল কাউন্সিল গঠন করার আহ্বান জানান । -প্রেস বিজ্ঞপ্তি
