বাটারফ্লাই চিকেন
স্টেক মিল
আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট ন্যানডোস নিয়ে এল বছরের শেষ চমক ‘বাটারফ্লাই চিকেন স্টেক মিল’। আন্তর্জাতিক অঙ্গনে এটাই ন্যানডোসের বর্ষশেষ ক্যাম্পেইন। বাটারফ্লাইয়ের ছাঁটে কাটা চিকেন আর পেরি পেরি সস এই মিলের প্রধান বৈশিষ্ট্য। ‘বাটারফ্লাই চিকেন স্টেক মিল’-এ বাটারফ্লাইয়ের ছাঁটে কাটা চিকেন ছাড়াও আছে সাইড সালাদ, ক্রিসপি ওয়েজেস এবং ডিজাইনারস ড্রিংকস রোজা ফ্রেসকা। আর এর সবকিছু্ পাওয়া যাবে ৭৮৬ টাকায়। ন্যানডোস সারা বিশ্বে ফ্লেম গ্রিলড চিকেনের জন্য বিখ্যাত। কিন্তু এবারই প্রথম ন্যানডোস নিয়ে এল ‘বাটারফ্লাই চিকেন স্টেক মিল’। ক্রেতাসাধারণকে নিত্যনতুন খাবারের স্বাদ দেওয়ার জন্যই ন্যানডোসের এই প্রচেষ্টা। ‘দ্য বাটারফ্লাই চিকেন স্টেক মিল’-কে আপনাদের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য সম্প্রতি ন্যানডোস আরও দুটি নতুন শাখা খুলেছে বনানী ১১ এবং গুলশান ২-এ।
রূ প চ র্চা র জ ন্য
হেয়ার রিমুভার ক্রিম
শরীরের অনাকাঙ্ক্ষিত লোম নিয়ে আমরা বিভিন্ন সমস্যায় ভুগি এবং নানাবিধ চিন্তা করে মূল্যবান সময়ও নষ্ট করি। তবে একটু সচেতন হলে এসব সমস্যা খুব সহজেই সমাধান করা সম্ভব অনাকাঙ্ক্ষিত সমস্যা ও মনের বিষণ্নতা দূর করতে এবার বাজারে নিয়ে এলো ফ্রেশ অ্যান্ড ফেয়ার হেয়ার রিমুভার ক্রিম। এতে আছে ভিটামিন ই, যা আপনাকে দেবে সতেজ অনুভুতি, পরিষ্কার ও মসৃণ ত্বক। ত্বক সম্পর্কে সবারই জানার কৌতূহল একটু বেশি। চিন্তার অন্ত নেই সৌন্দর্য সচেতন নারীর। বলা যায়, ত্বক মানুষের স্বাস্থ্যের আয়না। আপনাদের কথা বিবেচনা করে স্বাভাবিক, শুষ্ক তৈলাক্ত ও মিশ্র সব ধরনের ত্বকের জন্য ব্যবহার উপযোগী হেয়ার রিমুভার ক্রিম। অনেক সময় ত্বক রুক্ষ, লাল এবং নিষপ্রাণ হয়ে যায় ত্বকের পি এইচ ব্যালেন্স নষ্ট হয়ে গেলে ত্বক এরকম হয়। যে সব প্রসাধনী ব্যবহারে ত্বকের পিএইচ ব্যালেন্স নষ্ট হবে না সেসব প্রসাধনীর মধ্যে ফ্রেশ অ্যান্ড ফেয়ার হেয়ার রিমুভার ক্রিম অন্যতম। যোগাযোগ : ০১৮৩৮৭৭৭৭০০
অঞ্জন’স-এর পোশাকে বিজয় ভাবনা
বিজয়ের মাসে শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া, শার্ট প্রভৃতি পোশাক এনেছে অঞ্জন’স। থাকছে ছোটদের পোশাকও। পোশাকে ফুটিয়ে তোলা হয়েছে বিজয় উত্সবের বিভিন্ন প্রতীক ও চিত্র। জাতীয় পতাকার রংকে ব্যবহার করা হয়েছে পোশাকের মোটিভ হিসেবে। ব্লক, অ্যাপ্লিক, এমব্রয়ডারি, স্ক্রিনপ্রিন্টসহ দুই-তিন মাধ্যমকে একসঙ্গে ব্যবহার করা হয়েছে। প্রাধান্য দেওয়া হয়েছে লাল-সবুজ রংকে। ব্যবহার করা হয়েছে শীত উপযোগী কাপড়। যা পাওয়া যাবে দেশীদশসহ সকল শোরুমে।
শীতের যত্নে প্যাকেজ
শীত উপলক্ষে হারমনি স্পা ও ক্লিওপেট্রা বিউটি স্যালুন আয়োজন করেছে ২ মাসব্যাপী বিশেষ শীতকালীন প্যাকেজ। শীতের আবহাওয়ায় ত্বক ও চুলের সমস্যা অনুযায়ী প্যাকেজসমূহ সাজানো হয়েছে, যার মধ্যে থাকছে ফেসিয়াল, হেয়ার ট্রিটমেন্ট, মেনিকিউর-পেডিকিউর ও বডি স্ক্রাবিংসহ বিভিন্ন ধরনের সার্ভিস। এ ছাড়া এখানকার রূপ বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতার কাছ থেকেও বিশেষ পরামর্শ নিতে পারবেন। হারমনি স্পা ও ক্লিওপেট্রা বিউটি স্যালুনের এই প্যাকেজসমূহ পাবেন ১০০০ টাকা থেকে ৫৫০০ টাকার মধ্যে। যোগাযোগ :৯১৪০৬১১, ০১৭১৬৭৪৯৪৭৯।
আড়ং-এর ইউনেস্কো সম্মানসূচক পুরস্কার লাভ
দেশীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্র্যান্ড আড়ং-কে দক্ষিণ-পূর্ব এশিয়ার ‘হস্তশিল্পে ইউনেস্কো সম্মানসূচক পুরস্কার ২০১২’ প্রদান করা হয়েছে তার নিজস্ব জামদানির দোপাট্টা, সিল্ক নকশীকাঁথার টেবিল রানার এবং ব্রাইডাল জুয়েলারি বক্সের জন্য। ১০টি দেশের ১৮৯টি মনোনয়নের মধ্য হতে নির্বাচিত হয় এ ৩টি বাংলাদেশি পণ্য। পরিবেশ এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি পণ্যের বিশেষত্ব, অভিনবত্ব এবং বিপণন যোগ্যতার ভিত্তিতে এই সম্মাননা প্রদান করা হয়েছে। ইউনেস্কোর বিশেষজ্ঞ প্যানেল নকশীকাঁথার টেবিল রানারের প্রশংসায় বলেছেন, ‘বিভিন্ন অংশে নকশীকাঁথার নিখুঁত এমব্রয়ডারির সাথে সমকালীন রং ও ডিজাইন নির্বাচন এবং ঐতিহ্যবাহী লোকশিল্পকে আধুনিক ঘরোয়া সামগ্রীতে তুলে আনার চমত্কার মেলবন্ধন করা হয়েছে এ পণ্যে।’
জেল বাইটিং পদ্ধতিতে তেলাপোকা দমন
তেলাপোকার উপস্থিতি বাড়িঘর, হোটেল, রেস্তোরাঁর পরিবেশকে অস্বাস্থ্যকর করে তোলে এবং বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। ব্যবসা প্রতিষ্ঠানে তেলাপোকার উপস্থিতি, বিশেষ করে হোটেল, রেস্তোরাঁ, ফাস্টফুড, গেস্টহাউজের জন্য বিশেষ ক্ষতিকর। ডাইনিং টেবিলে মাত্র একটি তেলাপোকার উপস্থিতি যেকোনো রেস্তোরাঁর সুনামের ধ্বংস করার জন্য যথেষ্ট। স্প্রেইং পদ্ধতিতে তেলাপোকা দমন অত্যন্ত কষ্টসাধ্য, ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার। স্প্রেইং করার জন্য রান্নাঘর কয়েক ঘণ্টা বন্ধ করে রাখতে হয়, খাদ্যদ্রব্য, বাসন-কোসন ইত্যাদি সরিয়ে রাখতে হয়। এসব কারণে বর্তমানে উন্নত বিশ্বে তেলাপোকা দমনের জন্য জেল বাইটিং পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহূত হচ্ছে। জেল বাইটিং একটি অত্যন্ত কার্যকরী, গন্ধহীন, ঝামেলাবিহীন, পরিবেশ বান্ধব কীটনিয়ন্ত্রণ পদ্ধতি যা যেকোনো সময়, যেকোনো স্থানে সহজে প্রয়োগ করা যায়।
সাকসেসের অফার
১৯৯২ সালে প্রতিষ্ঠিত মহিলাদের ট্রেনিং সেন্টার সাকসেসে চলছে বিশেষ অফার। ভেজিটেবল কার্ভিং (৪০টি) কোর্সে ২,৮০০ টাকার পরিবর্তে ১০০০ টাকায় ভর্তির সুযোগ। ৪ ডিসেম্বর ১০টায় এমআর বেকার-এর কেক, সাড়ে ১১টায় কনফেকশনারি বিস্কুট, ৩টায় পিজ্জা হাটের ১১ রকম পিজ্জা, সাড়ে ৪টায় দোকানের মতো মজাদার আইসক্রিম ৪টি, ৫ ডিসেম্বর ৩টায় কেএফসি ফ্রাই চিকেনসহ ৫টি ফার্স্বফুড, সাড়ে ৪টায় স্পঞ্জ রসগোল্লাসহ ৪টি মিষ্টি। যোগাযোগ :৮৬৫৩৩৩৮, ৮৬৫৩৯৮২, ০১৮১৯২৭৫৬৯১। ৩২, মিরপুর রোড, ঢাকা।
র্যাডিসন-এ ইটালিয়ান ফুড ফেস্টিভ্যাল
র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল ঢাকা সব সময়ই নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করে থাকে। এরই ধারাবাহিকতায় শুরু হল ইটালিয়ান ফুড ফেস্টিভ্যাল । নভেম্বরের ২৯ থেকে শুরু হওয়া ইটালিয়ান ফুড ফেস্টিভ্যাল চলবে ডিসেম্বরের ৮ পর্যন্ত। এই ফেস্টিভ্যালে থাকছে সুস্বাদু ও মুখোরোচক বিভিন্ন ধরনের ও স্বাদের ইটালিয়ান খাবার ও পানীয়। বিশ্বব্যাপী ইটালিয়ান খাবারের আঞ্চলিক বৈচিত্র্য, স্বাদ ও গন্ধের প্রাচুর্য, বিভিন্ন উপকরণের যথাযথ সংমিশ্রণের কারণে অত্যন্ত জনপ্রিয়। র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল ঢাকায় এই ইটালিয়ান ফুড ফেস্টিভ্যালে তেমনি উপভোগ করা যাবে বিভিন্ন ধরনের, বিভিন্ন বৈচিত্র্যময় খাবারের খাঁটি স্বাদ। সঠিক উপকরণ ও মশলার সাথে বিভিন্ন খাবারের এমন কিছু রেসিপি বেছে নেওয়া হয়েছে এই ইটালিয়ান ফুড ফেস্টিভ্যালে, যা অবশ্যই্ ইটালিয়ান খাবার যারা পছন্দ করেন তারা বহুদিন মনে রাখবেন ।
রঙ-এর বিজয় দিবস
ফ্যাশন হাউস রঙের ফ্যাশনের মূল ভাবনা গড়ে উঠেছে দেশীয় আত্মপরিচয়কে ঘিরে। তাই রঙ দায়িত্বের পাশাপাশি মূল্যবোধ থেকেই বিজয় দিবসের বিশেষ আয়োজন করে থাকে। দেশীয় রং, দেশীয় কাপড় রঙের আয়োজনের মূল উপাদান। বিজয়ের এই ডিসেম্বর মাসজুড়ে তাই মূলত লাল সবুজকে নিয়েই রঙের যত আয়োজন।
শীতের আগমনে রঙ বিজয় দিবসে এনেছে ভিন্নতা। এসব সামগ্রী পাওয়া যাবে রঙের সকল শোরুমে। এ ছাড়াও উপহার দেওয়ার জন্য রয়েছে গিফট্ ভাউচার।
বিজয়ের মাসে কে ক্রাফ্ট
স্বাধীনতার মহিমাকে পোশাকের মাধ্যমে সমুন্নত করতে সচেষ্ট হয়েছে দেশের অন্যতম প্রধান ফ্যাশন হাউস কে ক্রাফ্ট। স্বাধীনতার মাসে কে ক্রাফ্ট আয়োজন করেছে বিজয়ের পোশাকের বিশেষ কালেকশন। এ মাসের শুরু থেকে প্রতিটি কে ক্রাফ্ট আউটলেটে এই কালেকশনের পোশাক পাওয়া যাচ্ছে। প্রধানত সুতি কাপড়ে তৈরি এ কালেকশনে রং হিসেবে ব্যবহূত হয়েছে সবুজ ও লাল। নিজস্ব উইভিং ডিজাইনে লাল-সবুজ শাড়ি, টাই অ্যান্ড ডাই শাড়ি, স্ক্রিন প্রিন্ট ও ব্লক প্রিন্টে ডিজাইন করা সালোয়ার-কামিজ, ফতুয়া ও টপস, পাঞ্জাবি, টি-শার্ট, শাল, ব্যান্ডানা, স্কার্ফের একটি সমৃদ্ধ আয়োজন করা হয়েছে। আর এই বিশেষ আইটেমগুলো পাওয়া যাচ্ছে কে ক্রাফেটর শোরুমগুলোতে।
