মানচিত্রে সাধারণ জ্ঞান :টেকনাফ থেকে তেতুঁলিয়া

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১২, ১৯:৪৫
অনুশীলন পাতায় বিসিএস, অনান্য চাকুরী প্রত্যাশী, ক্যাডেট কলেজ বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য থাকছে সাধারণজ্ঞান সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা, অসংখ্য তথ্য কিভাবে সহজে মনে রাখবেন তার কিছু কৌশল ও ছন্দ। থাকবে নমুনা প্রশ্ন। যে কোন চাকুরি কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে হারে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে তাতে এ নিয়মিত বিভাগটি আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে নিঃসন্দেহে সাহায্য করবে। ‘মানচিত্রের মাধ্যমে সাধারণ জ্ঞান শেখা- টেকনাফ থেকে তেতুঁলিয়া’সহ বিভাগটিতে নিয়মিত লিখছেন ‘বিসিএস স্পেশাল ম্যাপ’ এর সম্পাদক জাহিদ সোহেল (বিসিএস, শিক্ষা)। সাধারণত মানচিত্রসমূহে আমরা এতদিন সাংকেতিক ভাষার ব্যবহার লক্ষ্য করে এসেছি কিন্তু এই মানচিত্রে রয়েছে দেশের/জেলার গুরুত্বপূর্ণ তথ্য-ইতিহাস, স্থাপনা, স্মরণীয়-বরণীয় ব্যক্তিত্বের সচিত্র তথ্য। প্রিয়, শিক্ষার্থী বন্ধুরা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার্থীবৃন্দ আজকের “মানচিত্রের মাধ্যমে সাধারণ জ্ঞান :টেকনাফ থেকে তেতুঁলিয়া” বিভাগে থাকছে বান্দরবান জেলা। এ জেলা থেকে প্রায় প্রতিটি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আপনি যদি মানচিত্রের সাথে মিলিয়ে এ বিষয়গুলো অধ্যয়ন করেন তাহলে এসব প্রশ্নের উত্তরগুলো আপনার মনে রাখা ও উত্তর দেয়া অনেক সহজ হবে। নমুনা প্রশ্ন : বাংলাদেশের সর্ব পূর্বের জেলা/ উপজেলার নাম কি? সর্ব পূর্বের গ্রাম/স্থানের নাম কি? বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, নীলগিরী পাহাড়, উপজাতীয় সাংস্কৃতিক ইনিস্টিউট— এগুলো কোন জেলায় অবস্থিত? মানচিত্রে লক্ষ্য করুন: বাংলাদেশের সর্ব পূর্বের উপজেলার নাম থানচি। সর্ব পূর্বের গ্রাম/স্থান- আখানইঠং। এগুলো বান্দরবন জেলায় অবস্থিত। আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিচের মানচিত্র থেকে জেনে নিই-