পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের উপকণ্ঠে সোমবার নিয়মিত টহলকালে বোমা হামলায় ২ পুলিশ নিহত ও অপর ২ জন আহত হয়। পেশোয়ারের বাদহাবের শহরতলির শাহাবখেল গ্রামে টহল পুলিশের ভ্যানে দূর নিয়ন্ত্রিত বোমার এ হামলা চালানো হয়। সিনিয়র পুলিশ কর্মকর্তা ইমরান শহিদ জানান, এতে পুলিশ ভ্যান ধবংস ও ২ পুলিশ প্রাণ হারায়।
