ভিয়েতনামে ৪ শিশু নিহত
ভিয়েতনামের ভিন লং প্রদেশে যুদ্ধকালীন গোলার আঘাতে ৪ শিশু নিহত ও আরো ৪ জন মারাত্মকভাবে আহত হয়েছে। সোমবার পুলিশ কর্মকর্তা লাউঙ ভ্যান ত্রি জানান, বাগানে খেলার সময়ে ৪ থেকে ১১ বছর বয়সী এক কিশোরী ও ৩ বালক অবিস্ফোরিত গোলাটি খুঁজে পায়। এ সময়ে এটি বিস্ফোরিত হলে এ চার শিশু নিহত ও ৫ থেকে ১২ বছর বয়সী আরো ৪ জন আহত হয়।—এএফপি
মেক্সিকোয় সহিংসতায় নিহত ৯
মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর টোরেওনে নয় জনের মৃতদেহ পাওয়া গেছে। মাদক সংশ্লি¬ষ্ট সহিংসতায় এরা প্রাণ হারিয়েছে। এদের মধ্যে সাতজন পুরুষকে কেটে টুকরো টুকরো করা হয়েছে।
রবিবার একটি বাড়িতে সাতজন পুরুষের বিচ্ছিন্ন মাথা, হাত, বাহু, পা, পায়ের পাতা এবং শরীরের অবশিষ্টাংশ পাওয়া গেছে। বাড়িটি থেকে মাদক ব্যবসা চালানো হচ্ছিল।—এএফপি
মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট
মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেছেন এনরিক পিনা নিয়েতো। শনিবার অভিষেক অনুষ্ঠানে নিয়েতো বলেন, মেক্সিকোয় শান্তি ফিরিয়ে আনাই আমার সরকারের প্রথম লক্ষ্য। নিয়েতোর পূর্ববর্তী প্রেসিডেন্ট ফিলিপ কাল্ডেরনের শাসনামলে দেশটিতে ৬০ হাজারেরও বেশি মানুষ মাদককেন্দ্রিক সহিংসতায় প্রাণ হারিয়েছে বলে বিবিসি জানিয়েছে।—বিবিসি
