কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হোক

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১২, ২০:৩০
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার/ রিসার্চ অফিসার/প্রশাসনিক কর্মকর্তা পদে জনবল নিয়োগের নিমিত্ত ২০০৮ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যার স্মারক নম্বর ২২০। পরে ঐ জ্ঞিপ্তি বাতিল করে ঐ একই পদে আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দরখাস্ত আহবান করা হয় এবং আগের আবেদনকারীদের আবেদনপত্র বহাল রাখা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর ইন্টারভিউ কার্ড ইস্যু করা হয় এবং ২ অক্টোবর ২০১০ তারিখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উল্লিখিত পদে লিখিত পরীক্ষা গ্রহণ করেন। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিন থেকে আজ অবধি ২ বছর ২ মাস পার হতে চলেছে অথচ লিখিত পরীক্ষার ফলাফল এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। এদিকে উল্লিখিত পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ না করে অন্যান্য নিয়োগ ঠিকই সম্পন্ন করা হচ্ছে। ড্রাইভার, পিয়ন থেকে শুরু করে শিক্ষক নিয়োগ সবই যথারীতি চলছে। শুধুমাত্র ঐ পদের ক্ষেত্রে যত বিপত্তি। পরিশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন এই যে, উল্লিখিত পদের লিখিত পরীক্ষার ফলাফল যথাশীঘ্র সম্ভব প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করুন। নাম প্রকাশে অনিচ্ছুক।