আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১২, ২১:০৬
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে শোভাযাত্রা, আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। কিশোরগঞ্জ র্যালি শেষে সরকারি শিশু পরিবার(বালিকা) মিলনায়তনে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজহার আলী মিঞার সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান। বক্তব্য রাখেন বিশেষ অতিথি পুলিশ সুপার মীর রেজাউল আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোখলেছুর রহমান, বিশেষজ্ঞ চিকিত্সক ডা. মহিউদ্দিন আহমেদ, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মো. আল আমিন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হুমায়ূন কবীর ভুঁইয়া, জেলা সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি মো. বাদল রহমান, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী খালেদা ফ্যান্সী, অ্যাডভোকেট মায়া ভৌমিক প্রমুখ। পরে ২০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। রংপুর রংপুরে প্রতিবন্ধী অধিকার আইন অনুমোদন ও বাস্তবায়ন এবং সমাজসেবার লুটপাট বন্ধের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন ও সমাবেশ হয়েছে। প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে প্রতিবন্ধী ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মীর আনিছুল হক পেয়ারা, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিলন, সুজন মহানগর কমিটির সভাপতি ও বৈশাখী টেলিভিশনের রংপুর প্রতিনিধি আফতাব হোসেন, নারী নেত্রী এ্যাডভোকেট সাফিয়া খানম, উন্নয়ন কর্মী সমসে আরা বিলকিস, মেরাজ উদ্দিন, সরওয়ার জামিল খন্দকার, নুরজাহান, প্রতিবন্ধী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মিহির কুমার হালদার প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও সমাজ সেবা বিভাগ আয়োজিত র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার। সমাজ সেবা অধিদপ্তরে অডিটরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আজাদ সাল্লাল। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন শহর সমাজ সেবা প্রকল্পের সমন্নয়কারী আল মামুন সরকার, সাবেক অধ্যক্ষ মোখলেছুর রহমান প্রমুখ। পরে ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক নতুন মাত্রা পত্রিকার উদ্যোগে একজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করে জেলা প্রশাসক নূর মোঃ মজুমদার, প্রেসক্লাবের সহ-সভাপতি আল আমীন শাহিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামিসহ অতিথিরা। নেত্রকোনা র্যালি শেষে শহীদ মিনার প্রাঙ্গণে জেলা প্রশাসক আনিস মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু। বক্তব্য রাখেন সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মোঃ রইছ উদ্দিন, প্রতিবন্ধী বিষয়ক গবেষক গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ওসমান গনি তালুকদার এবং দৃষ্টি প্রতিবন্ধী হাবিবুর রহমান। লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সামিউল আলম। কুড়িগ্রাম র্যালি শেষে সার্কিট হাউস মিলনায়তনে কুড়িগ্রাম জেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমতিয়াজ হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হাবিবুর রহমান বাবুল, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম প্রমুখ। জয়পুরহাট র্যালি শেষে জয়পুরহাট টাউন হলে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক এসএম সোলায়মান আলী, পুলিশ সুপার হামিদুল আলম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নুর মোহাম্মদ প্রমুখ। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক দেলোয়ার হোসাইনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি হয়। র্যালি শেষে সদর উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসক দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন খন্দকার মিজানুর রহমান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এস এম নাজমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মোখলেসুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন ও জেলা আওয়ামী সাংগাঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান। নোয়াখালী জেলা সমাজ সেবা কর্মকর্তা আবদুর রহমানের সভাপতিত্বে পৌর হলে আলোচনা সভায় এডিএম আবু সালেহ মো, ফেরদৌস খান প্রধান অতিথি ছিলেন। আবুল হাসেম, আবদুল আউয়াল, হাসিনা চৌধুরী ও আয়েশা আক্তার মুক্তা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সমাজ সেবা অধিদপ্ত থেকে দুই জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেয়া হয়। নীলফামারী শহরে প্রতিবন্ধীদের বর্ণাঢ্য র্যালি ও শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সমাজসেবা কর্মকর্তা আব্দুস সোবহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মমতাজুল হক ও বিশেষ অতিথি সিভিল সার্জন ডাঃ মোঃ শওকত আলী উপস্থিত ছিলেন। দ্বেবীদ্বার (কুমিল্লা) প্রক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) ও মানুষের জন্য ফাউন্ডেশন’র সহযোগিতায় প্রতিবন্ধিদের একটি র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন হয়। দেবিদ্বার প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ সভাপতি ফাতেমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন-অর-রশিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা বেগম, উপজেলা প্রেসক্লাব সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার প্রমুখ। চৌদ্দগ্রাম (কুমিল্লা) সমাজ সেবা কার্যালয়ে আলোচনা সভা হয়। এতে প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি ইসমাইল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউএনও মোতাহার হোসেন, পৌর মেয়র মিজানুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা রাজিয়া সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম মিয়া, প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ সেক্রেটারী আবদুর রহমান প্রমুখ। এর আগে পৌর মেয়র মিজানুর রহমানের নেতৃত্বে এক র্যালি হয়। কাপাসিয়া (গাজীপুর) গাজীপুরের কাপাসিয়ায় প্রতিবন্ধীদের অংশগ্রহণে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় আঃ বারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আমানত হোসেন খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমির মোহাম্মদ, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ দেলওয়ার হোসেন, সঞ্জীবন চন্দ্র মল্লিক, বিল্লাল হোসেন প্রমুখ। স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি প্রতিবন্ধীদের ১০টি হুইল চেয়ার, ১০টি সাদাছড়ি বিতরণ করেন।