সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে মিয়ানমারের ৬ নাগরিকসহ ৯ জনকে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার রাতে শহরের রয়েল বোর্ডিং থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজুর পর সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
আটককৃতরা হল কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকার জাহেদুল ইসলাম-এর ছেলে আদম পাচারকারী দালাল আনোয়ার (৩০), মিয়ানমারের ছৈয়দুল আলম (২০), শফিক (১৮), হামিদ উল্লাহ (১৮), কালা মিয়া (৪০), মো: রফিক (২১), মাহামুদুল হাসান (২৫) এবং সিরাজগঞ্জের জাফর আলম (২৫) ও জুয়েল রানা (২০)।
