গাংনীতে পিস্তলসহ সন্ত্রাসীর স্ত্রী আটক

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১২, ২১:১৮
গাংনী ক্যাম্পের র্যাব সদস্যরা অভিযান চালিয়ে গুলিভর্তি একটি পিস্তলসহ সন্ত্রাসীর স্ত্রীকে আটক করেছে। এ সময় সালামের ব্যবহূত মানিব্যাগ ও ২টি ডাইরি উদ্ধার হয়। র্যাব সদস্যরা অভিযান চালিয়ে পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আড়িয়া গ্রামের মাস্টারপাড়া থেকে রবিবার ভোরে তাকে আটক করে। র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি গোলাম রব্বানী জানান, সন্ত্রাসী আব্দুস সালাম ও তার লোকজন আড়িয়া গ্রামে গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সালাম ও তার লোকজন পালিয়ে গেলেও সালামের স্ত্রী শিখা খাতুনকে আটক করে র্যাব। এ সময় ছালামের বিছানার নিচ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব। শিখা খাতুনও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত বলে জানান র্যাব কর্মকর্তা। শিখা খাতুনকে আটকের পর জিজ্ঞাসাবাদে বামুন্দীর আওয়ামী লীগ নেতা বেল্টু হত্যাকাণ্ডের গুরত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানান।