ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমীর মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, দেশ নিশ্চিত একটি গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। আর ইচ্ছাকৃতভাবে সরকার দেশকে একটি গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, গায়ের জোরে যা ইচ্ছা তাই করার মানসিকতা লালন করছে তারা। গতকাল সোমবার বাদ আসর লালবাগস্থ কার্যালয়ে কওমী মাদরাসা ছাত্রদের একটি প্রতিনিধি দল মুফতি আমিনীর সাথে সাক্ষাত্ করতে আসলে তিনি এসব কথা বলেন।
