দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঠাকুরগাঁও-৩ আসনে নির্বাচিত সদস্য জাহিদুর রহমান সংসদে যোগদানের জন্য শপথ গ্রহণের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় বৈঠকে উপস্থিত ছিলেন।
