ইকুয়াডোর সীমান্তবর্তী কলম্বিয়ার নারিনো প্রদেশে দেশটির বামপন্থী বিদ্রোহী সংগঠন ফার্কের ঘাঁটিতে সেনাবাহিনী বোমা বর্ষণ করার পর ২০ বিদ্রোহী নিহত হয়েছে। সেনাবাহিনীর স্থানীয় কমান্ডার জেনারেল লিওনার্দো ব্যারেরো জানিয়েছেন, নিহত বিদ্রোহীরা রেভোলিউশনারী আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক)-এর সদস্য।