উত্তর কোরিয়াকে ঠেকাতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার কাজ শুরু করেছে জাপান

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ১৯:৪২
উত্তর কোরিয়া চলতি মাসে ক্ষেপণাস্ত্র উেক্ষপণের পরিকল্পনা করায় টোকিও ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু করেছে। এছাড়া তারা তাদের সশস্ত্র বাহিনীকেও প্রস্তুত রেখেছে। সোমবার জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্যাক-৩ বহন করা নৌবাহিনীর একটি জাহাজ সোমবার জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে পশ্চিমাঞ্চলীয় একটি নৌ-ঘাঁটি ছেড়ে গেছে। প্রতিরক্ষা মন্ত্রী সাতোশি মরিমোতো রকেট উেক্ষপণের প্রস্তুতি নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন। এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমাদের সেনা, নৌ ও বিমান বাহিনী এখন ওকিনাওয়ায় সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে।’