উত্তর কোরিয়াকে রকেট উেক্ষপণ পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছে রাশিয়া ও চীন। রকেট উেক্ষপণ করলে নিরাপত্তা পরিষদের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘিত হবে বলে হুঁশিয়ার করেছে রাশিয়া। সোমবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় উত্তর কোরিয়ার প্রতি এ আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, “আমরা জরুরি ভিত্তিতে উত্তর কোরিয়া সরকারের প্রতি রকেট উেক্ষপণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানাচ্ছি।”
শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, চলতি ডিসেম্বরের ১০ থেকে ২২ তারিখের মধ্যে তারা আর একটি দূরপাল্লার রকেট উেক্ষপণ করবে আর নতুন এই রকেট গত এপ্রিলে উেক্ষপণের পর ব্যর্থ হওয়া রকেটটির পথ ধরেই যাবে।
