২০১১ থেকে ২০১২ সালে বিশ্বে কার্বন-ডাই-অক্সাইডের নির্গমণ ২ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এই হার ১৯৯০ সাল থেকে ৫৮ শতাংশ বেশি। গবেষকরা বলছেন, ভবিষ্যতে কার্বন-ডাই-অক্সাইডের এই উচ্চমাত্রার নির্গমণ পৃথিবীর জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হয়ে দাঁড়াবে এবং পৃথিবীর উষ্ণতা বাড়ার জন্য দায়ী হবে। এই ফলাফল নেচার ক্লাইমেট চেঞ্জ জার্নালে প্রকাশিত হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে। — খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। ২০১২ সালে বিশ্বে ৩৫৬০ কোটি টন কার্বন-ডাই-অক্সাইড নির্গত হয়েছে।
দোহায় অনুষ্ঠিত জাতিসংঘের পরিবেশ পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি নিচু ভূখণ্ডের অনেক রাষ্ট্র ২ ডিগ্রির কম তাপমাত্রা সীমা নির্ধারণের ব্যাপারে একমত হওয়ার আহ্বান জানিয়েছে। তারা বিতর্ক তুলেছে, বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়লে তাদের ভবিষ্যত্ হুমকির সম্মুখীন হবে।
ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাঙ্গলিয়ার টিয়ানডেল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ রিসার্চের পরিচালক কোরিনি লি কুয়েরি বলেন, “দোহা সম্মেলনে এই সামপ্রতিক পরিসংখ্যানই মূল আলোচনার বিষয় ছিল।
