মালদ্বীপে নৌ দুর্ঘটনায় ফিনিশ পর্যটক নিহত

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ১৯:৪৩
মালদ্বীপের একটি অবকাশ যাপন কেন্দ্রের কাছে নৌ দুর্ঘটনায় ফিনল্যান্ডের এক নাগরিক নিহত ও অপর নয়জন আহত হয়েছে। ভারত মহাসাগরের একটি দ্বীপপুঞ্জে অবকাশ যাপন কেন্দ্রটি অবস্থিত। সোমবার পুলিশের মুখপাত্র হাসান হানিফ এএফপিকে বলেন, রাজধানী মালে ও হুলহুলে দ্বীপের বিমান বন্দরের কাছে বান্দোস পর্যটন দ্বীপের কিছু দূরে রবিবার রাতে একটি নৌকা একটি সরকারি স্পিডবোটকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় পাঁচজন পর্যটক নৌযানটিতে ভ্রমণ করছিলেন। তিনি এএফপিকে টেলিফোনে বলেন, ‘পর্যটকদের নৌযানটির সঙ্গে একটি সরকারি স্পিডবোটের সংঘর্ষ ঘটে।