শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ২১ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ দাবি জানিয়ে বলা হয়, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই দাবি পূরণ না হলে ৯ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালন করা হবে। শিক্ষকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করা, সরকারি প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের ন্যায় নিয়মিত বার্ষিক প্রবৃদ্ধি, মেডিক্যাল ভাতা, বাড়ি ভাড়া, উত্সব ভাতা, টাইম স্কেল প্রদান।
সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী। এছাড়া সমিতির সাধারণ সম্পাদক বিলকিস জামান, সহ-সভাপতি অধ্যক্ষ সমরেন্দ্র নাথ রায় সমর, আফজাল মিয়া, আব্দুল খালেক, শাহানার ফেরদৌস, শামসুল হুদা প্রমাণিক, আব্দুল মজিদ প্রমুখ বক্তব্য রাখেন।
