ওয়েস্ট ইন্ডিজের সামনে টার্গেট ২২৮

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ১৫:০৭
মাহমুদুল্লাহর ৫২, মুশফিকের ৩৮ এবং আনামুলের ৩৩ রানে সুবাদে ২০০ রানের মাইলফলক অতিক্রম করে বাংলাদেশ। এরপর সোহাগ গাজীর ৩০ রানের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের সামনে ২২৭ রানের টার্গেট দাড় সমর্থ্য হয় স্বাগতিকরা। ৪৯.১ বলে অলআউট হয় বাংলাদেশ। ১৬৮ রানে ফিরে মুশফিক ফিরে গেলে মাশরাফিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে মাহমুদুল্লাহ। ১৭১ রানে নারিনের বলে স্টাম্পিং আউট হন মাশরাফি। এরপর সোহাগ গাজীকে নিয়ে ৩৯ রানের জুটি গড়েন মাহমুদুল্লাহ। মাহমুদুল্লাহ আউট হলে ২১০/৮ উইকেটের দলে পরিণত হয় বাংলাদেশ। এর আগে তামিম আনামুলের উদ্বোধনী জুটিতে ৫৭ রানের পর ১০ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ৭৮ রানে নাসির আউট হলে আরো ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। নবাগত মোমিনুলকে নিয়ে উইকেট মেরামতের চেষ্টা করেন অধিনায়ক। তবে মমিনুল আউট হলে দায়িত্ব বেড়ে যায় মুশফিকের। দলীয় ১৬৮ রানের মাথায় রামপলের বলে ড্যারেন স্যামির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেছেন মুশফিক। তবে মোমিনুলের সাথে ৩২ এবং মাহমুদুল্লাহর সাথে ৫৮ রানের দুটি জুটি গড়ে দলকে বিপদের হাত থেকে ঠিকই রক্ষা করে গেছেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে নারানে ১০ ওভারে ৩৭ রানে ৪ উইকেট নেন। রবি রামপল পান দুই উইকেট। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ।