নেপোলিয়নের চিঠি ১৯ কোটি টাকায় বিক্রি!

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২০:২১
রাশিয়ার ক্রেমলিন উড়িয়ে দেয়ার শপথ করে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের লেখা দুর্লভ চিঠিটি অবিশ্বাস্য দামে বিক্রি হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়। ধারণা করা হয়েছিল, চিঠিটি ১০-১৫ হাজার ইউরোতে বিক্রি হবে। তবে শেষ পর্যন্ত চিঠিটি ধারণার চেয়েও ১০ গুণ বেশি মূল্যে প্রায় এক লাখ ৮৭ হাজার ৫০০ ইউরোতে বিক্রি হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা ১৯ কোটি পাঁচ লাখ ৩৯ হাজার ৩০০ টাকা। গত রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসে চিঠিটি নিলামে তুলে নিলামকারী প্রতিষ্ঠান ওজেনাট। সাংকেতিক ভাষায় লেখা চিঠিতে তারিখ রয়েছে ১৮১২ সালের ২০ অক্টোবর। নিচে ‘নেপ’ নামে স্বাক্ষর করা। চিঠির প্রথম লাইনটিতে নেপোলিয়ন লিখেছেন, ‘২২ অক্টোবর ভোররাত তিনটায় আমি ক্রেমলিন উড়িয়ে দিতে যাচ্ছি।’ পাণ্ডুলিপি বিশেষজ্ঞ অ্যালেন নিকোলাস চিঠিটির গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, এটি পুরোটাই সাংকেতিক ভাষায় লেখা।