ঈশ্বরদীতে ভুয়া পরিচয়ে টিআর উত্তোলনের চেষ্টা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২১:৪৬
ঈশ্বরদী পৌর এলাকার ইস্তা দাখিল মাদ্রাসা ও ইস্তা কবরস্থান সংস্কারের জন্য সংসদ সদস্যের বরাদ্দকৃত ৪ টন চাল ভুয়া সভাপতি সেজে উত্তোলনের চেষ্টা কালে ধরা পড়েছে প্রতারকরা। এই ২ ভুয়া সভাপতি ও সম্পাদক হলেন রেজাউল করিম ও ওজিম উদ্দিন। ওই দুই প্রতিষ্ঠানের জন্য এলাকার দুস্কৃতিকারী হিসেবে পরিচিত রেজাউল করিম ও ওজিম উদ্দিন ইস্তা দাখিল মাদ্রাসা ও কবরস্থানের নামে ৫ সদস্য বিশিষ্ট ভুয়া সভাপতি ও সম্পাদক সেজে কমিটি করে টিআরের ৪ টন চাল উত্তোলনের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বরাবর জমা দেয়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অভিযোগ পেয়ে ইস্তার প্রকল্প এলাকায় গিয়ে প্রতিষ্ঠান দু’টির পরিচালনা কমিটি ও এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ করে। এতে রেজাউল করিম ও ওজিম উদ্দিনের দেয়া কমিটি ভুয়া বলে প্রমাণিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন জানান, রেজাউল করিম ও ওজিম উদ্দিন নিজেদের উক্ত প্রতিষ্ঠান দু’টির সভাপতি সম্পাদক সেজে কমিটি জমা দিয়ে টিআর এর মালামাল উত্তোলনের চেষ্টা করেছিলেন।