রংপুরের কাউনিয়ায় এসিড দগ্ধ মহিলার পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি।
জানা গেছে, উপজেলার শিবুদইটারী গ্রামের আব্দুল মতিনের স্বামী পরিত্যক্তা মেয়ে মোমেনা বেগমের জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে ২০০৪ সালে তার প্রতিপক্ষরা এসিড নিক্ষেপ করলে সে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। পরে ব্র্যাকের সহযোগী সংগঠন এএসএফ সে সময় তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় নিয়ে যায় এবং তাকে সুস্থ করে নিয়ে আসেন। গত মঙ্গলবার মোমেনাকে স্বাবলম্বী করার জন্য ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি তাকে একটি চার চালা টিনের ঘর এবং একটি গাভী প্রদান করে।
