বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বৃহস্পতিবার দলের সর্বোচ্চ নীতি নির্ধারক ফোরাম জাতীয় স্থায়ী কমিটি এবং ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন । রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই দুটি বৈঠক হবে। রাত ৮টায় জাতীয় স্থায়ী কমিটি এবং পরপরই ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী ৯ ডিসেম্বর রাজপথ অবরোধের কর্মসূচি নিয়ে আলোচনা হবে।
