চীনের নোবেল বিজয়ী লিউ জিয়াওবোকে মুক্তি দেয়ার অনুরোধ জানিয়ে দেশটির ৪০ জনের বেশি বিশিষ্ট লেখক, আইনজীবী ও সক্রিয় কর্মী কমিউনিস্ট পার্টির নতুন নেতা জি জিনপিংয়ের কাছে চিঠি পাঠিয়েছেন। চীনের লেখক মো ইয়ান নোবেল পুরস্কার গ্রহণের প্রাক্কালে চীনের কমিউনিস্ট পার্টির প্রধানকে এই অনুরোধপত্রটি দেয়া হলো। ইয়ান আগামী সপ্তাহে তার নোবেল পুরস্কার গ্রহণ করবেন। খবর এএফপির।
চিঠিতে স্বাক্ষরকারী দলটি লিউয়ের বিরুদ্ধে দেয়া আদালতের রায়কে ‘ভুল’ উল্লেখ করে রাজনৈতিক সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে তাকেসহ সকল রাজবন্দীকে ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছে।
