তাড়াশে সপ্তাহব্যাপী প্রতিবন্ধী ও অভিভাবক প্রশিক্ষণ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২১:১৫
প্রতিবন্ধী পুনর্বাসন প্রকল্পের অধীন তাড়াশে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ প্রদান কাজ সম্পন্ন হয়েছে। স্থানীয় উন্নয়ন সংস্থা পরিবর্তনের উদ্যোগে সপ্তাহব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল বাক ও শ্রবণ প্রতিবন্ধী, সেরিব্রাল পালিস (সিপি) প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী ও স্ট্রোকের মাধ্যমে প্রতিবন্ধীত্ব বরণকারীরা। সকল গ্রুপ থেকে সর্বমোট ৫০ জন প্রতিবন্ধী এবং ৪০ জন অভিভাবক প্রশিক্ষণ গ্রহণ করে। গত ২৮ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত প্রশিক্ষণ প্রদান করেন মোহসীন আলী, রোকসানা খাতুন ও গোলাম মোস্তফা। প্রতিবন্ধীদের এ ধরনের প্রশিক্ষণ চলনবিলে এটাই প্রথম।