প্রখ্যাত সংগীত শিল্পী সোহরাব হোসেন গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন। বিশিষ্ট শিল্পী খুরশীদ আলম জানিয়েছেন, সোহরাব হোসেন ডায়াবেটিস, কিডনি জটিলতায় ভুগছেন এবং কাউকে তেমন চিনতে পারছেন না। ৯২ বছর বয়সী এই শিল্পী একাধিক রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন।