শহরের চিনিশপুর এলাকায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের নির্মাণাধীন ছাত্রীনিবাসের ছয়তলার সেন্টারিং ভেঙ্গে নিচে পড়ে এক শ্রমিক নিহত ও অপর ২ শ্রমিক গুরুতর আহত হয়েছে।
নির্মাণাধীন ভবনে কর্মরত অন্য শ্রমিকরা জানায়, ছয়তলায় কাজ করার সময় হঠাত্ সেন্টারিং ভেঙ্গে ৩ জন শ্রমিক নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই চাপাঁইনবাবগঞ্জ জেলার মানিক (২৫) নামের এক শ্রমিক মারা যায়। আহতদেরকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
