ফেনী মুক্ত দিবসে জাফর ইমামসহ ৬ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২২:১৯
১৯৭১ সালের ৬ ডিসেম্বর ২ নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার কর্নেল (অব:) জাফর ইমাম বীর বিক্রমের নেতৃত্বে ফেনী মুক্ত হয়। স্বাধীনতা যুদ্ধের এই বিশেষ দিনে গতকাল বৃহস্পতিবার তত্কালীন ফোর্সেস কমান্ডার কর্নেল (অব:) জাফর ইমাম বীর বিক্রম, মেজর জেনারেল (অব:) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, মেজর জেনারেল (অব:) ইমামুজ্জামান বীর বিক্রম, ক্যাপ্টেন (অব:) মজিবুর রহমান, মেজর (অব:) মিজানুর রহমান এবং সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দিন আহমদকে সংবর্ধনা দেয়া হয়। ঢাকায় কর্নেল জাফর ইমাম বীর বিক্রমের এলিফ্যান্ট রোডের বাসভবনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট মুক্তিযোদ্ধা বায়রার সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সাবেক পুলিশ সুপার মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মদ চৌধুরী, আজকের সূর্যোদয় পত্রিকার সম্পাদক খন্দকার মোজাম্মেল হক, বিজ্ঞাপনী সংস্থা ফ্রন্টলাইন কমিউনিকেশনস লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলম মজুমদার, আবুল হাশেম, ছালেহ আহম্মেদ ছালুসহ ফেনীর বিশিষ্ট মুক্তিযোদ্ধারা।-প্রেস বিজ্ঞপ্তি